Web Analytics

জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় অনিয়ম এবং মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে ঘিরে আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। ২৫ জুলাই শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন। তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

দিল্লির যন্তর মন্তরে এক মাসের বেশি সময় ধরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। তাদের প্রধান দাবিগুলোর একটি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শনিবার সকালে সংগঠনটি জানায়, প্রধানকে অপসারণে সরকার রাজি না হলে তারা কোনো আলোচনায় অংশ নেবে না।

আন্দোলনকারীদের অন্য দাবিগুলো ছিল শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। শুক্রবার সরকার শেষের দুটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল। পদত্যাগের পর যন্তর মন্তরের বিক্ষোভস্থলে উল্লাস করেন আন্দোলনকারীরা। প্রধান বলেন, তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি ও ন্যায্য প্রত্যাশার প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।