Web Analytics

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিস গ্রামে পান্ডব নদীর তীব্র ভাঙনে একটি পাকা গ্রামীণ সড়কের অংশ ধসে পড়ছে। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং বসতভিটা হারানোর আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সরেজমিনে দেখা যায়, গ্রামের প্রধান পাকা সড়কটির বড় একটি অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সড়কটির মাঝখানে প্রায় ৩০ থেকে ৪০ ফুট দীর্ঘ গভীর ফাটল তৈরি হয়েছে এবং বাকি অংশও যেকোনো সময় ধসে পড়তে পারে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে ভাঙন তীব্র হয়েছে এবং প্রতিদিন নদীর পাড় ভেঙে সড়কের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ পথে চলাচলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ মানুষ বিশেষ দুর্ভোগে পড়ছেন। সড়কটি ভেঙে গেলে কয়েকটি গ্রামের যাতায়াত পুরোপুরি বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে।

বাকেরগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। অভ্রজ্যোতি বড়াল জানান, জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দ দিয়ে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের চেষ্টা চলমান রয়েছে। স্থানীয়রা সড়ক ও বসতবাড়ি রক্ষায় জিও ব্যাগ, ব্লক ফেলা বা কার্যকর বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।