Web Analytics

দিনাজপুর জেলায় ঐতিহ্যবাহী বেদানা লিচুসহ সব জাতের লিচু এখন বাজারে উঠেছে। প্রতিদিন তিন কোটি টাকার বেশি লিচু বিক্রি হচ্ছে এবং জেলা কৃষি বিভাগ আশা করছে এবারে লিচু বিক্রির আয় হাজার কোটি টাকায় পৌঁছাবে। কালিতলা ও মাসিমপুরের পাইকারি বাজারে মাদ্রাজি, বেদানা, বোম্বাই ও চায়না থ্রি জাতের লিচুর সরবরাহ বেড়েছে। বিরূপ আবহাওয়ার আশঙ্কায় চাষিরা আগেভাগেই লিচু বাজারে তুলেছেন, যা প্রতিদিন শত শত যানবাহনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

দিনাজপুরের বেদানা লিচু ইতিমধ্যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ায় রপ্তানি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, গত বছরের তুলনায় এবার আরও বেশি লিচু বিদেশে পাঠানো হবে। স্থানীয় বাজারে বেদানা লিচু প্রতি ১০০টি ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় বেশি।

এবার জেলায় ৪,৪৮৪ হেক্টর জমিতে লিচু আবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৩২ হাজার টন ধরা হয়েছে। ব্যবসায়ী ও কৃষকরা মনে করছেন, সরকারি সহায়তা পেলে এই সম্ভাবনাময় ফল দেশের কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।