Web Analytics

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন বুধবার দুপুরে জনস্বার্থে নোটিসটি পাঠান। এতে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগে তাঁকে দেশে ফেরানোর দাবি জানানো হয়।

নোটিসে বলা হয়েছে, দেশে ফিরিয়ে আনার পর শেখ হাসিনাকে আইনি হেফাজতে নিতে হবে। একই সঙ্গে তাঁর নিরাপত্তা নিশ্চিত করে পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবিও জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের কাছে নোটিস পাঠানো হয়েছে। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকেও নোটিস দেওয়া হয়। সংশ্লিষ্টদের কাছে এটি রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।