Web Analytics

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মঙ্গলবার (১৪ জুলাই) ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা তোপের মুখে পড়েন। শেখ হাসিনাসহ ২৮৬ আসামির রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি শেষে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিএনপি সমর্থিত আইনজীবীরা তাদের ওপর চড়াও হয়ে ধাক্কাধাক্কির একপর্যায়ে ঢাকা আইনজীবী সমিতিতে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

মামলাটি ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের হয়। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী ও কামরুল ইসলাম দাবি করেন, মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব নিহার হোসেন ফারুক বলেন, বিষয়টি রাজনৈতিক নয়, ব্যক্তিগত আর্থিক লেনদেনের সমস্যা ছিল।

গোলাম রাব্বানী জানান, ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করেই মূলত বিরোধের সূত্রপাত হয় এবং বিএনপি সমর্থিত আইনজীবীরা তাদের এমন স্লোগান না দিতে চাপ দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।