Web Analytics

দুর্নীতির অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া এই ব্যবস্থা নেন। জেলা প্রশাসনের একটি দল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা ভূমি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের নিয়ে কাশিমপুর ভূমি অফিসে অভিযান চালায়।

অভিযানের সময় কর্মকর্তারা অফিসে উপস্থিত সেবাগ্রহীতা জনগণের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ শোনেন। পরে ভূমি অফিসের সব কার্যক্রম পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসকের ভাষ্য অনুযায়ী, অভিযোগগুলোর প্রমাণ পাওয়ার পরই অফিসটির সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

সেবা নিতে আসা স্থানীয় জনগণ জেলা প্রশাসকের এই পদক্ষেপের প্রশংসা করেন। জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন ভূমি অফিস নিয়ে লিখিত অভিযোগ পাওয়া যাচ্ছিল। জনগণের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতেই অভিযান চালানো হয়েছে। তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে এবং দুর্নীতির খবর পেলে তথ্য-প্রমাণ যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।