Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আওয়ামী লীগের শাসনামলে ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দলটির নেতা-কর্মীদের গুম ও হত্যার অভিযোগে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জমা দিয়েছে। সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন।

অভিযোগে বলা হয়েছে, ওই সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে দমন-পীড়নের শিকার হন। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিএনপি কর্মীদের অপহরণ, নির্যাতন ও ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এ ধরনের ঘটনায় ২,২৭৬ জন নিহত হন, যার মধ্যে ১,৭৭৬ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

বিএনপি জানায়, ২০২৫ সালের ৮ জানুয়ারি ২৪৩ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেওয়া হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। নিহতদের পরিবার ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে এবং দলটি দায়ীদের বিচারের দাবি জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।