Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের দলীয় প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনকে দ্বীন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার গুদড়ীপট্টী মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তিনি বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় অস্ত্র নয়, ব্যালটের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতা ও আইন পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে এবং এটিই বর্তমান সময়ের সংগ্রামের পথ।

তিনি জনগণকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, আদর্শবান নেতৃত্বের মাধ্যমেই দুঃশাসন, দুর্নীতি ও অবিচার থেকে মুক্তি সম্ভব। তিনি আশ্বাস দেন, যদি জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে এক হয়ে ভোটে অংশ নেয়, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌরসভার আমির মাওলানা নজরুল ইসলাম। এতে রাজশাহী মহানগরী শিবিরের সেক্রেটারি, জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দলীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।