Web Analytics

বগুড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় এক মহিলাদল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আটক শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ২টা থেকে অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী হিসেবে ছিলেন শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন। কিন্তু তার পরিবর্তে পরীক্ষায় অংশ নেন প্রতিবেশী ঈশিতা। কক্ষ পরিদর্শক প্রবেশপত্রের ছবির সঙ্গে চেহারার অমিল দেখে জিজ্ঞাসাবাদ করলে ঈশিতা নিজের পরিচয় প্রকাশ করেন এবং প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, আটক শিক্ষার্থী বর্তমানে পুলিশ হেফাজতে আছেন এবং তিনি জানিয়েছেন নিপা খাতুন তার খালা। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।