অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার নিরলসভাবে ত্রাণ বিতরণ করছে, তবে তাদের পুনর্বাসন নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০২৬ সালের ১৭ জুলাই শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি জানান, চট্টগ্রাম জেলায় প্রায় সাত লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এর মধ্যে প্রায় এক লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সরকার সমন্বিতভাবে কাজ করছে। যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগির ক্ষতি হয়েছে, মৎস্যচাষিদের মাছের ঘের ভেসে গেছে এবং দরিদ্র মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে—এসব খাত পুনরুদ্ধারে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি বন্যাজনিত রোগে আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি দানশীল ব্যক্তি, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর ভূমিকার প্রশংসা করে পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।