Web Analytics

ময়মনসিংহ নগরীর চর ঈশ্বরদিয়া মধ্যাপাড়া এলাকায় মঙ্গলবার (২ জুন) বিকেলে সংঘর্ষে রানা মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, মহানগর জামায়াতের এক নেতার ছেলে তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। গুরুতর আহত অবস্থায় রানা মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্থানীয় বাসিন্দা ও অটোরিকশাচালক ছিলেন। স্বজনদের দাবি, রানা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করার পর থেকেই জামায়াত নেতা মফিদুল ইসলামের পরিবারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে। সোমবার ফুটবল খেলা শেষে দোকানে কথাকাটাকাটির জেরে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরদিন বিকেলে হামলায় রূপ নেয়। অভিযোগ করা হয়, মফিদুল ইসলামের ছেলে মাহিনের নেতৃত্বে হামলায় রানা ছুরিকাঘাতে নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

মফিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বা তার ছেলে ঘটনাস্থলে ছিলেন না। মহানগর জামায়াতের আমির জানান, এটি রাজনৈতিক নয়, স্থানীয় দ্বন্দ্বের ফল। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।