Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি মহান ‘জুলাই শহীদ’ দিবস গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে পালনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জামায়াতের সব শাখা সংগঠন ও দেশবাসীকে আহ্বান জানান শহীদদের রক্ত বৃথা না যেতে দিতে এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের শপথ নিতে।

তিনি বলেন, ১৬ জুলাই জাতির ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন, যেদিন বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেকেই প্রাণ দিয়েছেন। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার ঘটনাকে তিনি আন্দোলনের মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে উল্লেখ করেন, যা পরবর্তীতে দেশব্যাপী গণআন্দোলনে রূপ নেয়।

ডা. শফিকুর রহমান জানান, এই আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তিনি ১৬ জুলাই আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।