Web Analytics

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ। জুলাই শহিদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের শাহাদাত এবং দেশের বিভিন্ন স্থানে তরুণদের আত্মাহুতির ঘটনাকে আন্দোলনের নতুন মোড় হিসেবে উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটক ও দমন এবং বেসরকারি শিক্ষার্থী ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থান সূচিত হয়। তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এটি কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়, বরং গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন।

রাষ্ট্রপতি আহতদের পুনর্বাসন, শহিদ পরিবারের কল্যাণ ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি সবাইকে দল-মত নির্বিশেষে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।