Web Analytics

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান সোমবার তিনটি অনুষদের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকরা সভায় বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে মতামত তুলে ধরেন।

প্রতিটি সভায় সংশ্লিষ্ট অনুষদের ডিন সভাপতিত্ব করেন এবং বিভিন্ন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যানরা অংশ নেন। সভার শুরুতে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তব্যে অধ্যাপক ড. হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি তার শিক্ষক সমাজ এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও জানান, বিভিন্ন অনুষদে শিক্ষক ও জনবল সংকট রয়েছে এবং প্রশাসন আন্তরিকভাবে এ ঘাটতি দ্রুত নিরসনের জন্য কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।