Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রম আধুনিকায়নের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি বলেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে।

মন্ত্রী বলেন, ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা করে তথ্যপ্রবাহকে পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য রাখা তথ্য মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। তিনি উল্লেখ করেন, তথ্য এখন মানুষের জীবনে অক্সিজেনের মতো অপরিহার্য, তাই জনগণ যেন দ্রুত ও সঠিক তথ্য পায় তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। জেলা তথ্য কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ আধুনিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনগণের সঙ্গে সংযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য অধিদপ্তরকে যৌথভাবে প্রতিদিন দুর্যোগ-সংক্রান্ত তথ্য সংগ্রহ, সমন্বয় ও প্রচারের নির্দেশ দেন। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দুর্যোগ-সংক্রান্ত তথ্যের হালনাগাদ নিশ্চিত করতে একটি অনলাইন ড্যাশবোর্ড বা ডিজিটাল পোর্টাল চালুর ওপর গুরুত্বারোপ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।