Web Analytics

তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবন ধসে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন বলে শুক্রবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। নগর কর্তৃপক্ষ বলেছে, ধ্বংসস্তূপের নিচে থাকা সর্বশেষ নিখোঁজ ব্যক্তির লাশ স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে উদ্ধারের পর তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়।

নগর কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভবনটির নিচের তিনটি তলা ধসে পড়ে। ইস্তাম্বুলের উপমেয়র নুরি আসলান বলেন, ভবনটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল এবং সে সময়ের নির্মাণবিধি মেনে এর বেসমেন্ট, নিচতলা, প্রথম ও দ্বিতীয় তলা তৈরি করা হয়।

নুরি আসলান জানান, ভবনটির ওপরের তলাগুলো পরে নির্মাণ করা হয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাস্থলের আশপাশে বসবাসকারী ৫৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিচতলার একটি দোকানের ব্যবস্থাপক গত এপ্রিল থেকে ভবনের কাঠামোয় ফাটল দেখেছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।