Web Analytics

দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে পরিকল্পিতভাবে দাবানল সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় দমকলকর্মী ও বাসিন্দারা। ১২ আগস্ট ২০২৬ প্রকাশিত দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির পরও ড্রোন, অগ্নিসংযোগকারী গোলা ও ফ্লেয়ার ব্যবহারের কারণে বনাঞ্চল, জলপাইবাগান ও কৃষিজমিতে আগুন ছড়িয়ে পড়ছে বলে তাদের দাবি।

নাবাতিয়েহ অঞ্চলের সিভিল ডিফেন্স প্রধান হুসেইন ফাকিহ বলেন, সাম্প্রতিক সময়ে তাদের বেশির ভাগ অভিযান আগুন নেভানোর কাজেই সীমাবদ্ধ। সীমান্তবর্তী এলাকার প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ জমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান। পরিবেশবাদীদের মতে, দক্ষিণ লেবাননের পরিবেশ ধ্বংসের দীর্ঘদিনের ধারাবাহিকতার অংশ এটি।

বন, প্রাচীন জলপাইগাছ ও বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় জীববৈচিত্র্য এবং স্থানীয় মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে বলে তারা জানান। ইয়রুনের হাফেজ ঘাশাম অভিযোগ করেন, গ্রামটির অধিকাংশ বাড়ি ধ্বংসের পর অবশিষ্ট জলপাইগাছ ও ফলের বাগানেও আগুন দেওয়া হয়েছে। এ অভিযোগে ইসরাইলি সামরিক বাহিনীর মন্তব্য চাওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।