Web Analytics

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার ছয় সহযোগীর বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগপত্র উন্মোচিত হয়েছে। ৩৩ বছর বয়সী বিষ্ণোই ২০১৫ সাল থেকে ভারতের কারাগারে বন্দি থাকলেও ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে খুন, চাঁদাবাজি, মাদক ও মানব পাচারের মতো অপরাধ পরিচালনার অভিযোগ উঠেছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, তিনি কারাগার থেকে চোরাই মোবাইল ও ইন্টারনেটভিত্তিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিশ্বজুড়ে সহযোগীদের নির্দেশ দিতেন। এই চক্রকে ‘বিষ্ণোই অর্গানাইজড ক্রাইম গ্রুপ’ নামে চিহ্নিত করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, এই চক্র ভারত ও প্রবাসী ভারতীয় সমাজের বিশিষ্ট সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের টার্গেট করত। এতে ২০২৩ সালে কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড, ২০২২ সালে গায়ক সিধু মুসওয়ালার হত্যা, অভিনেতা গিপ্পি গ্রেওয়ালকে হুমকি এবং ২০২৪ সালে সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনাকে এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ায় মাদক পাচারকারী সুনীল যাদব হত্যার ঘটনাও এতে অন্তর্ভুক্ত।

নথিতে উল্লেখ করা হয়েছে, বিষ্ণোইয়ের এই অপরাধ চক্র ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।