Web Analytics

ইরানের সামরিক তৎপরতা ও অব্যাহত সমুদ্রপথের নিরাপত্তাঝুঁকির কারণে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধের আগের সাত দিনের গড়ের প্রায় ২০ শতাংশে নেমেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি ২২ আগস্ট ২০২৬ প্রকাশিত হয়।

ইউকেএমটিওর গবেষণা অনুযায়ী, প্রণালিটিতে প্রতিদিন জাহাজ চলাচলের সংখ্যা এক অঙ্কে রয়েছে। গত এক সপ্তাহে ১০৩টি জাহাজ এই কৌশলগত জলপথে প্রবেশ করেছে এবং ৮৯টি বের হয়েছে। প্রবেশ ও বের হওয়া মিলিয়ে মোট চলাচল ছিল ১৯২টি। এ পথে চলাচলকারী জাহাজের ৪৫ শতাংশই ট্যাংকার।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের জাহাজ হয়রানি অব্যাহত থাকার কথাও জানিয়েছে ইউকেএমটিও। এর মধ্যে ড্রোন উড্ডয়ন, ভিএইচএফ রেডিওতে বার্তা এবং সক্রিয় মাইনঝুঁকিপূর্ণ এলাকায় জাহাজ চলাচলের আশঙ্কা রয়েছে। প্রণালির দক্ষিণে ওমানের জলসীমা দিয়ে যাওয়া পথটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ৬ জুলাই থেকে নথিভুক্ত ১৮টি ক্ষেপণাস্ত্র বা অন্য প্রক্ষেপণাস্ত্র ঘটনার ১৬টিই ওই দক্ষিণ ওমানি রুটে ঘটেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।