Web Analytics

শনিবার সকালে ভারি বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলের কারণে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মহারশি নদীর পানি বেড়ে ঝিনাইগাতী সদর বাজারসহ আশপাশের এলাকায় প্রবেশ করে। এতে অনেক রাস্তাঘাট তলিয়ে যায় এবং স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েন। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, শহর রক্ষা বাঁধ না থাকায় প্রতি বর্ষায় সামান্য পানি বাড়লেই বাজার ও আশপাশের এলাকা প্লাবিত হয়। ব্যবসায়ীরা জানান, দোকানে পানি ঢুকে পড়ায় মালামাল রক্ষায় হিমশিম খেতে হচ্ছে এবং স্বাভাবিক ব্যবসা ব্যাহত হচ্ছে। অন্যদিকে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর বাঁতকুচি পয়েন্টে পানি বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নদী তীরবর্তী এলাকায় পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, শেরপুরে ২৪.৫০ মিলিমিটার, নালিতাবাড়ীতে ৩৫ মিলিমিটার ও নাকুগাঁওয়ে ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, দুপুরের পর থেকে পানি কমতে শুরু করেছে। সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল জানান, মহারশি নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।