Web Analytics

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে বিধান রায় (২৫) নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মলিন চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ জানায়, বিধান রায় তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।