Web Analytics

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ঈদে ঘরে ফেরা যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। এতে যাত্রী ও যানবাহন সাময়িক ভোগান্তিতে পড়ে।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সকাল ৮টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানিয়েছে, বর্তমানে ছোট-বড় ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে পারাপার হচ্ছে।

ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় যাত্রী ও যানবাহনের চলাচল স্বাভাবিক হয়েছে এবং ঘাটের জটও কমে এসেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।