Web Analytics

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করতে অপারগতা জানিয়েছেন। সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের পর তিনি বলেন, বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় স্মারকলিপি দেওয়ার বদলে আনুষ্ঠানিক আবেদন করে আদালতের দ্বারস্থ হওয়া উচিত।

রাহুল ও খাড়গে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাদের স্মারকলিপিতে ‘ভোট চুরি’ বন্ধ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর স্থগিত এবং কাগজের ব্যালটে ভোট পুনরায় চালুর দাবি ছিল। প্রধান বিচারপতি বলেন, সাধারণ নাগরিক ও নির্বাচিত প্রতিষ্ঠানের সদস্যসহ সবার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা এবং আইন অনুযায়ী তাদের বক্তব্য শোনা হবে।

বিরোধী দলগুলো সোমবার সুপ্রিম কোর্ট অভিমুখে ‘চলো দিল্লি—গণতন্ত্রের জন্য পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে। রাহুল বলেন, তরুণ, বিরোধী দল, নাগরিক সমাজের সংগঠন ও গণতন্ত্র এবং সংবিধানে বিশ্বাসীরা এতে অংশ নেবেন। খাড়গে সাম্প্রতিক বিক্ষোভে ব্যাপক পুলিশ মোতায়েনকে তরুণদের আন্দোলন নিয়ে সরকারের ভীতির প্রকাশ বলে অভিযোগ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।