Web Analytics

আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে ২–১ ব্যবধানে জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগের স্কোয়াডেই আস্থা রেখেছে। শনিবার নতুন নির্বাচক প্যানেল প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করে জানায়, আগের স্কোয়াডেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

নির্বাচকরা জানান, আগের সিরিজে স্কোয়াডে থাকা কয়েকজন ক্রিকেটার ম্যাচ খেলার সুযোগ পাননি। আফিফ হোসেন ধ্রুব ও মাহিদুল ইসলাম অঙ্কনকে আবারও দলে রাখা হয়েছে এবং তাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তী দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ এপ্রিল।

অপরিবর্তিত স্কোয়াডে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।