Web Analytics

ফেনী শহরের মুক্তবাজার এলাকার খান সুপার মার্কেটে চলন্ত ক্রাসিং মেশিনে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম ছুট্টু (৫৫) নামে এক ব্যবসায়ী ও মিলমালিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে হজরত শাহজালাল ক্রাসিংমিলে এ দুর্ঘটনা ঘটে। তিনি হলুদ, মরিচ ও চাল গুঁড়ো করার মিলটির প্রোপ্রাইটর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুরুল ইসলাম মিলের ভেতরে চালু থাকা মেশিনে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পরনের লুঙ্গি মেশিনের ঘূর্ণায়মান অংশে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি মেশিনে আটকা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

নিহত নুরুল ইসলাম ছুট্টুর বাড়ি ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।