Web Analytics

রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঐক্য, সম্প্রীতি ও শান্তির বার্তা প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়াকে সংবর্ধনা জানানো হয় এবং তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সব ধর্মই মানবকল্যাণ, শান্তি ও সহমর্মিতার শিক্ষা দেয়। তিনি হিংসা, বিদ্বেষ ও সংঘাত পরিহার করে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, দেশের উন্নয়নে সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অনুষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।