Web Analytics

ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহে রাজধানী প্যারিসে মাত্র ২৪ ঘণ্টায় ১০৯ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। শুক্রবার জরুরি চিকিৎসা সেবার কর্মীরা বাসা ও জনসমাগমস্থলে দায়িত্ব পালনকালে এসব মৃত্যুর ঘটনা নথিভুক্ত করেন। সাধারণত একই সময়ে গড়ে সাতজনের মৃত্যু রেকর্ড করা হলেও এবার তা ১০৯-এ পৌঁছেছে। হাসপাতালগুলোতে অতিরিক্ত গরমে হওয়া মৃত্যুর ঘটনা এই হিসাবের অন্তর্ভুক্ত নয়। ওই ২৪ ঘণ্টায় জরুরি সেবায় প্রায় ৩ হাজার ৪০০টি ফোনকল আসে, যার মধ্যে ৩০টি হৃদ্‌রোগজনিত জরুরি ঘটনা এবং ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক হাইপারথার্মিয়া রোগীর চিকিৎসা দেওয়া হয়।

একই দিনে প্যারিসের সেইন্ট-মার্টিন খালে অনুমোদনবিহীনভাবে সাঁতার কাটতে গিয়ে এক ব্যক্তি ডুবে মারা যান। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী জানান, তাপপ্রবাহ শুরু হওয়ার পর থেকে সারা দেশে ৫৫ জন ডুবে মারা গেছেন, যার ৬৫ শতাংশই অনুমোদনহীন জলাশয়ে। প্যারিস ও আশপাশের অঞ্চলে গত এক সপ্তাহে জরুরি ফোনকলের সংখ্যা ৮০ শতাংশ এবং হাসপাতাল ভর্তি ৩৬ শতাংশ বেড়েছে।

তাপমাত্রা কিছুটা কমলেও স্বাস্থ্যসেবার ওপর চাপ অব্যাহত রয়েছে। মেটিও-ফ্রান্স ৩৫টি অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ এবং ৩৪টি অঞ্চলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি রেখেছে, যা রোববার সন্ধ্যার মধ্যে প্রত্যাহার হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।