Web Analytics

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী মাহমুদ আহমেদিনেজাদ ইসরাইলি-মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম দাবি করেছে। ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে জেরুজালেম পোস্ট ১ মার্চ জানিয়েছে, উত্তর-পূর্ব তেহরানের নার্নাকে আহমেদিনেজাদের বাসভবনে হামলায় তিনি ও তার কয়েকজন দেহরক্ষী নিহত হন।

তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং ইরান সরকারও এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। প্রেসিডেন্ট হওয়ার আগে আহমেদিনেজাদ আরদাবিল প্রদেশের গভর্নর ও তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ইরান সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না থাকায় ঘটনাটির সত্যতা ও এর রাজনৈতিক প্রভাব নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।