Web Analytics

জ্বালানি সংকটজনিত বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে নিজ নির্বাচনী এলাকায় মোমবাতি বিতরণ করে প্রতীকী কর্মসূচি পালন করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয়দের মাঝে মোমবাতি বিতরণ করেন তিনি এবং বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন।

বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার করছে না, সংসদে বলা হচ্ছে দেশে তেলের অভাব নেই, অথচ মানুষ সারাদিন বিদ্যুৎ পাচ্ছে না। তিনি জানান, এই অবস্থার প্রতিবাদে প্রতীকীভাবে মোমবাতি বিতরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লোডশেডিং বেড়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং গরমে ভোগান্তি চরমে পৌঁছেছে। তারা দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।