Web Analytics

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হাতে আটক ইরান ও পাকিস্তানের নাবিকেরা দেশে ফিরেছেন। দারের তথ্যমতে, সিঙ্গাপুরের নিকটবর্তী জলসীমায় আটকে পড়া ২০ ইরানি ও ১১ পাকিস্তানি নাবিককে সফলভাবে দেশে ফেরানো হয়েছে। শুক্রবার ইসলামাবাদগামী ফ্লাইটে ওঠার আগে নাবিকদের সিঙ্গাপুর থেকে বিমানে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দার জানান, গভীর সমুদ্রে যুক্তরাষ্ট্রের হাতে আটক জাহাজে থাকা ইরানের ২০ নাগরিক ও পাকিস্তানের ১১ নাগরিককে সিঙ্গাপুরের মাধ্যমে দেশে ফেরানো সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, সবাই সুস্থ ও মানসিকভাবে সতেজ আছেন। বিদেশে থাকা পাকিস্তানিদের কল্যাণ ও মঙ্গল, বিশেষ করে যারা দুর্দশায় আছেন, তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

মিডল ইস্ট আই সূত্রে প্রকাশিত প্রতিবেদনে নাবিকদের আটক বা মুক্তির কারণ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।