Web Analytics

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান ঘোষণা করেছেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকাকে নিরব এলাকা ঘোষণা করা হয়েছে এবং আজ থেকেই এটি কার্যকর হবে। তিনি বলেন, এখানে কোনো শব্দ দূষণ সহ্য করা হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী সরকারি নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গুলশান-২ গোল চত্বরে সমাবেশ ও র‍্যালি শেষে তিনি এ ঘোষণা দেন।

প্রশাসক আরও জানান, গুলশান, বনানী, নিকেতন ও বারিধারাকেও নিরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। স্থানীয় সোসাইটির সহযোগিতায় ডিএনসিসি নগরবাসীর জন্য শব্দ ও বায়ু দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। তিনি বলেন, একদিনে শতভাগ সফলতা সম্ভব না হলেও সম্মিলিত প্রচেষ্টায় অগ্রগতি অর্জন করা যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে সফলভাবে কাজ করছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও চলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।