Web Analytics

জাতিসংঘের একটি তদন্ত কমিশন জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইল যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদে জমা দেওয়া নতুন প্রতিবেদনে নির্মূল, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ এবং অন্যান্য ধরনের যৌন সহিংসতার অভিযোগ তুলে ধরা হয়েছে। কমিশনের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে ইসরাইলি সামরিক অভিযান ও ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা ব্যাপক ও পদ্ধতিগত হামলার অংশে পরিণত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয়তা, বর্ণ, জাতিগত পরিচয়, লিঙ্গ ও বয়সের ভিত্তিতে ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে; ভুক্তভোগীদের মধ্যে শিশুরাও রয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে ১ হাজার ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলতি বছরের আগস্ট পর্যন্ত সেখানে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত অবস্থায় ছিলেন।

কমিশন গাজার পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছে। তাদের ভাষ্য, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইল গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ইসরাইলের নিয়ন্ত্রণাধীন এলাকা বাড়ার ফলে বেসামরিক হতাহত বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত ও বশীভূত রাখতে এবং তাদের সমাজকে অস্থিতিশীল করতে যৌন সহিংসতা ব্যবহারের অভিযোগও করা হয়েছে; জড়িতরা প্রায় সম্পূর্ণ দায়মুক্তি পাচ্ছেন বলে কমিশন জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।