সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে সৌদি আরবের দূতাবাস এ অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের উদ্দেশে একটি অভিনন্দনপত্র তুলে দেন। চিঠিতে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সরকার এবং সৌদি জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
চিঠিতে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর সেবা ও ব্যবস্থাপনায় সৌদি আরবের দায়িত্ব এবং হজ ও ওমরাহ পালনে তাদের সহযোগিতার কথা উল্লেখ করা হয়। এতে বাংলাদেশ-সৌদি সম্পর্কের ধর্মীয়, সাংস্কৃতিক ও জনসম্পর্কের ভিত্তি এবং সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের সেতুবন্ধনের ভূমিকা তুলে ধরা হয়। অনুষ্ঠানে তিনি কূটনীতিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন; জামায়াতের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।