Web Analytics

উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি রোববার বিকেল ৩টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগর উত্তাল হওয়ার আশঙ্কায় উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত নেই। অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়লেও পরের দুই দিন তা কমে ভ্যাপসা গরম বাড়তে পারে। বুধবার থেকে উপকূলে এবং ২৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে; রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গাণিতিক মডেলে বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম দেখা যাচ্ছে, কারণ এটি দক্ষিণ ওডিশা-উত্তর অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে। তবে প্রকৃতিগত কারণে সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিডব্লিউওটির মতে, মাঝারি থেকে উচ্চমাত্রার উল্লম্ব বায়ুপ্রবাহের কারণে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা কম।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।