Web Analytics

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

আটক কিশোররা হলেন আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। স্থানীয় সূত্রে জানা যায়, তারা ভারতীয় চা বাগান দেখতে গিয়ে সীমান্তের মেইন পিলার অতিক্রম করে প্রায় ১৫০ গজ ভেতরে মীরগঞ্জ এলাকায় প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। গরিনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন দিপু জানান, তিনি বিষয়টি নিয়ে স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তিনি আরও বলেন, সীমান্ত সড়কের পাশে ভারতীয় চা বাগান থাকায় প্রায়ই পর্যটকরা সেখানে প্রবেশ করে ছবি তোলে এবং এ কারণে বিএসএফের সঙ্গে ঝামেলা হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।