Web Analytics

হজ ২০২৬ শেষে নিজ নিজ দেশে ফেরার পথে হাজিদের হাতে পবিত্র কোরআন ও এর অনূদিত সংস্করণ তুলে দিচ্ছে সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয়। বাদশাহ সালমানের পক্ষ থেকে এই উদ্যোগ শুরু হয়েছে জেদ্দার কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে, যাতে আন্তর্জাতিক হাজিরা দেশে ফেরার আগে সহজেই কোরআনের কপি সংগ্রহ করতে পারেন। একই সঙ্গে মৌসুমি মাঠপর্যায়ের কর্মীরাও এই উপহার পাচ্ছেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মদিনার কিং ফাহদ কমপ্লেক্স ফর প্রিন্টিং দ্য হোলি কোরআন থেকে মুদ্রিত ১৯ লাখ কপি কোরআন ও এর অনূদিত সংস্করণ বিতরণ করা হবে। ৮০টিরও বেশি ভাষায় অনূদিত এসব কপি মুসল্লিদের নিজ মাতৃভাষায় কোরআনের বাণী অনুধাবনের সুযোগ দেবে। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিমান, স্থল ও সমুদ্রবন্দরে ২৪ ঘণ্টা এ বিতরণ কার্যক্রম চলবে।

ইসলামবিষয়ক মন্ত্রী শেখ আবদুললতিফ আল-আলশেখ বলেছেন, এই উদ্যোগ বিশ্বব্যাপী কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের অঙ্গীকারের প্রতিফলন। ইতোমধ্যে জেদ্দা বিমানবন্দরে হাজিদের প্রস্থান কার্যক্রমও শুরু হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।