Web Analytics

দেশে লবণের চাহিদা পূরণে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। লবণচাষিদের উৎপাদনে উৎসাহ, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাব আলোচনা হয়েছে। চাহিদা নিরূপণ, উৎপাদননীতি বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় এসব বিষয় উঠে আসে। নভেম্বর থেকে শুরু হওয়া নতুন লবণ মৌসুমে উৎপাদন বৃদ্ধি ও চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিতকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে দেশে অপরিশোধিত লবণের মোট চাহিদা ধরা হয়েছে ২৫ লাখ ৩৪ হাজার টন। বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৯২৬ টন, যা চাহিদার তুলনায় কম। ১৭ অক্টোবর পর্যন্ত অপরিশোধিত লবণের মোট মজুত ছিল ৪ লাখ ৮২ হাজার টন। এর মধ্যে মাঠে ৩ লাখ ২০ হাজার এবং মিল পর্যায়ে ১ লাখ ৬২ হাজার টন ছিল। মিল মালিক, চাষি প্রতিনিধি ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে উদ্যোগ বাস্তবায়নের কথা বলা হয়েছে।

মাঠপর্যায়ে প্রতি মণ লবণের গড় উৎপাদন খরচ ৩৪২ টাকা হলেও ১৭ অক্টোবর পর্যন্ত গড় বিক্রয়মূল্য ছিল ৩৪৪ টাকা। লবণচাষি কল্যাণ সমিতির প্রস্তাবের ভিত্তিতে কাঁচা বা অপরিশোধিত লবণের ন্যূনতম পাইকারি বিক্রয়মূল্য প্রতি মণ ৪২৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। আয়োডিনযুক্ত ভোজ্য লবণের উৎপাদন খরচ পর্যালোচনা করে বাজারমূল্য পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তাও যাচাই করা হবে। চাষিদের প্রশিক্ষণ, বিশেষ ঋণ এবং নতুন চাষযোগ্য এলাকা চিহ্নিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।