Web Analytics

তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নে বাড়তি উৎপাদন ব্যয় সমন্বয়ের জন্য আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। শনিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মো. আবদুল হামিদ বলেন, বিজিবিএ ন্যূনতম মজুরি বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং কারখানার আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

বিজিবিএ বলেছে, শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনযাত্রার মান ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। মজুরি সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার, শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তবে সীমিত মুনাফা ও আর্থিক সক্ষমতার কারণে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে চাপের মুখে পড়তে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংগঠনটির মতে, মজুরি বৃদ্ধিজনিত ব্যয় বাড়লেও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বজায় রাখা জরুরি। প্রতিযোগী দেশগুলোর পরিস্থিতি, ক্রেতাদের চাহিদা, উৎপাদন ব্যয় ও সরবরাহব্যবস্থার বিষয় বিবেচনায় সমন্বিত পদক্ষেপ নিতে হবে। বিদেশি ক্রেতা ও কারখানার মধ্যস্থতাকারী হিসেবে বায়িং হাউসগুলো যৌক্তিক মূল্য সমন্বয়ে ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে বিজিবিএ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।