Web Analytics

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ নির্বাচিত গ্যালারি থেকে বিনামূল্যে দেখতে পারবেন দর্শকরা। ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া এই ম্যাচে স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বিনা মূল্যে প্রবেশের সুযোগ থাকবে।

তবে এই সুবিধা স্টেডিয়ামের সব গ্যালারির জন্য প্রযোজ্য নয়। গ্র্যান্ড স্ট্যান্ড, শহিদ জুয়েল, শহিদ মুশতাক এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি এলাকায় বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে না।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে। আনভির বসুন্ধরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচের শেষ দিনের খেলায় ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।