Web Analytics

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন। শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতা, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী তাকে স্বাগত জানান। এর আগে শনিবার ভোরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এই সফরে তার সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা, বিভিন্ন সেমিনার এবং জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন।

আগামী ৯ মে সফর শেষে ডা. শফিকুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।