Web Analytics

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মঙ্গলবার চট্টগ্রামে দুটি পৃথক মামলার শুনানি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ অনুষ্ঠিত শুনানিতে সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের দায়ের করা জমি দখল, ভাঙচুর ও লুটপাটের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ২০২৩ সালে দায়ের করা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ সাতজনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, হাটহাজারীর মেখল ইউনিয়নে বাদীর মালিকানাধীন জমিতে পুকুরের মাছ লুট, বাড়িঘর ভাঙচুর ও গাছ কেটে ক্ষতি সাধন করা হয়।

শুনানির জন্য ৭ এপ্রিল তারিখ নির্ধারিত থাকলেও আসামিকে আদালতে হাজির করা হয়নি। আদালত জানায়, পরবর্তীতে আদেশ দেওয়া হবে, তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আদেশ দেওয়া হয়নি। অন্যদিকে, বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামিদের জেরা করা হয়, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে সেদিনও আদালতে হাজির করা হয়নি।

মামলার ৩৯ জন আসামির মধ্যে ২৪ জনকে আদালতে তোলা হয় এবং ১৪ জন এখনও পলাতক রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।