Web Analytics

জাতীয় প্রেস ক্লাব মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির প্রাঙ্গণ আলোকসজ্জায় সাজানো হয়। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় কেক কেটে মূল অনুষ্ঠান উদ্বোধন করা হয়। বিশেষ আলোকচিত্র প্রদর্শনী, নৈশভোজ, সাংস্কৃতিক পরিবেশনা ও রাফেল ড্রতে সদস্য সাংবাদিক এবং তাঁদের পরিবারের মিলনমেলায় পরিণত হয় প্রাঙ্গণ।

প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপি, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ অন্যরা। আমান উল্লাহ আমান বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে প্রেস ক্লাব ও সাংবাদিকদের লেখনির ভূমিকার কথা বলেন।

হাসান হাফিজ বলেন, জাতীয় প্রেস ক্লাব ৭২ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে এসেছে এবং গণতন্ত্রকে সুনির্দিষ্ট পথরেখায় এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার। আগের কর্মসূচিতে স্মরণ সভা, টেবিল টেনিস, দাবা, লুডু, স্পেড ট্রাম্প, এয়ারগান শুটিং, শিশু আনন্দমেলা ও মিনি ম্যারাথন ছিল। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।