Web Analytics

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা হয়েছে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম গ্রিড সংযোগের এ কার্যক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ কর্মকর্তা, প্রকৌশলী ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম গ্রিড সংযোগ পরীক্ষার অংশ হিসেবে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। পরে কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আরও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য পুনরায় গ্রিডে যুক্ত করে পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়া বাণিজ্যিক সরবরাহ শুরুর অর্থ নয়; এটি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা। প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক অনুমোদনের পর উৎপাদনক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর লক্ষ্য রয়েছে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক সরবরাহ শুরু হবে। কেন্দ্রটিতে ১,২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।