ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে গ্লোবাল সুমুদ এইড ফ্লোটিলা আগামী ২৯ মার্চ স্পেনের বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরু করবে। আয়োজকরা জানিয়েছেন, এবারের অভিযানে আগের তুলনায় আরও বিস্তৃত আন্তর্জাতিক অংশগ্রহণ থাকবে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক লাইভস্ট্রিম সংবাদ সম্মেলনে কর্মী সুমেইরা আকদেনিজ ওর্দু জানান, তিউনিসিয়া, ইতালি ও ভূমধ্যসাগরের অন্যান্য বন্দর থেকেও জাহাজ এতে যুক্ত হবে।
তিনি বলেন, এবারে হাজার হাজার অংশগ্রহণকারী থাকবেন, যার মধ্যে এক হাজারের বেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী অন্তর্ভুক্ত। এছাড়া পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে দক্ষ ইকো-বিল্ডার এবং যুদ্ধাপরাধ তদন্তকারীরাও বহরে থাকবেন, যারা গাজায় মানবাধিকার লঙ্ঘনের তথ্য সংগ্রহে ভূমিকা রাখবেন। আয়োজকদের মতে, এই ত্রাণবহরের উদ্দেশ্য শুধু মানবিক সহায়তা নয়, বরং গাজার ওপর আরোপিত অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করা।
গ্লোবাল সুমুদ কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন দেশের নাগরিক, মানবাধিকার কর্মী ও পেশাজীবীদের অংশগ্রহণ গাজার জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতির বার্তা বহন করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।