Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম। শনিবার রাজধানীর উত্তরায় জাহাঙ্গীর হোসেনের বাসায় এই সাক্ষাৎ ও মিষ্টিমুখ অনুষ্ঠিত হয়, যা ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন।

সাক্ষাৎকালে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ও স্থানীয় জোট নেতারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরেন। এনসিপি নেতা আরিফুল ইসলাম নির্বাচনের ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। নেতারা ঢাকা-১৮ আসনের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও করেন।

নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন মোট ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পান, আর এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম পান ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট। ফলে ৩৩ হাজারের বেশি ভোটে বিজয়ী হন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।