Web Analytics

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলের কেশব দ্বীপ, জাস্ক বন্দর, সিরিক ও বন্দর আব্বাসসহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার খবর দিয়েছে। বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো হামলা হয়েছিল কি না, সে বিষয়েও তেহরান আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। রয়টার্স ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানায়, কৌশলগত হরমুজ প্রণালির আশপাশের কয়েকটি স্থানে এ শব্দ শোনা যায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ধারণা করেছে, গুরুত্বপূর্ণ জলপথটিতে দেশটির সামরিক তৎপরতার সঙ্গে বিস্ফোরণের সম্পর্ক থাকতে পারে। তবে ইরানি কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেননি। তাসনিম নিউজ এজেন্সি প্রথমে কেশব দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাতের কথা বললেও ক্ষয়ক্ষতির তথ্য দেয়নি। পরে তাসনিমের বরাতে একটি সূত্র জানায়, দ্বীপের বিস্ফোরণের শব্দ ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সম্পর্কিত নয়।

রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালি পার হওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। তাদের দাবি, জাহাজ দুটি অনুমোদনহীন পথ ব্যবহার করছিল। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরানের নৌ অবরোধ অমান্যের অভিযোগে তারা একটি বাণিজ্যিক জাহাজ অচল করেছে। বিস্ফোরণ ও ট্যাংকারে আগুনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।