Web Analytics

বহু জটিলতা ও তারিখ পরিবর্তনের পর আজ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হলো অমর একুশে বইমেলা ২০২৬। বাংলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের মেলা পবিত্র রমজান মাসে হওয়ায় ইফতার ও নামাজের বিশেষ ব্যবস্থা, ন্যায্যমূল্যে খাবার এবং বর্ধিত সময়ে দর্শনার্থীদের প্রবেশের সুযোগ রাখা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মেলাকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।

এর আগে জাতীয় নির্বাচন ও রমজান উপলক্ষে মেলার তারিখ তিনবার পরিবর্তন করা হয়। প্রকাশকদের একাংশ তারিখ পরিবর্তনের প্রতিবাদে প্রতীকী বইমেলা আয়োজন করে এবং চার দফা দাবি জানায়। পরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে স্টল ফি মওকুফ ও প্যাভিলিয়ন না রাখার শর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়। এবারে সরকারি-বেসরকারি মিলিয়ে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান ১,০১৮ ইউনিটে অংশ নিচ্ছে, যার মধ্যে ৮৭টি লিটলম্যাগ ও ৬৩টি শিশুচত্বরের প্রতিষ্ঠান।

মেলাকে ঘিরে ২৪ ঘণ্টা পুলিশি নজরদারি, বিশেষ টহল ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। আয়োজকরা মেলাপ্রাঙ্গণকে ধূমপান ও পলিথিনমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।