Web Analytics

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগে ছুটি দিয়ে কর্মস্থল ত্যাগের অভিযোগে চার সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসের স্বাক্ষরিত চিঠিতে বুধবার বিকেলে নোটিস জারি হয়। তিনি বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

নোটিস পাওয়া শিক্ষকেরা হলেন শ্যামলী দাশ, রহমতা আক্তার, রুমী তালুকদার ও অর্চনা দেবী। নোটিসে বলা হয়, বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে বিদ্যালয়টি নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয় এবং শিক্ষকেরা চলে যান। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ত্যাগ ও কর্মস্থলে অনুপস্থিত থাকাকে চরম দায়িত্বহীনতা ও উদাসীনতার পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত চার শিক্ষককে তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সন্তোষজনক লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, নোটিসে তা জানতে চাওয়া হয়েছে। মোহন লাল দাস বলেন, নির্দিষ্ট সময়ের আগে ছুটি দেওয়ার অভিযোগের বিষয়ে তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।