Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে।

অভিযানে আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে পার্কিং করা ভারতীয় ট্রাকটি তল্লাশি করে পাথরের ভেতরে ত্রিপল মোড়ানো ২০টি বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তায় মোট ৫,৯৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ পাওয়া যায়, যার মধ্যে ৩,৮৯৭ বোতল স্কাপ ডিক্স এবং ২,০৩৮ বোতল ফায়ার ডিল সিরাপ রয়েছে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

শিবগঞ্জ থানার এএসআই আবদুল্লাহ আল মামুন জানান, বিজিবি জব্দকৃত মাদক ও ট্রাকটি থানায় হস্তান্তর করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।