Web Analytics

ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ আবারও মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর বিতর্কিত চিন্তাধারা এবং তাঁর অনুসারীদের সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সতর্ক করেছে। প্রতিষ্ঠানের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী জরুরি বার্তায় বলেন, এই সতর্কতা সামগ্রিকভাবে তাবলিগ জামাতের বিরোধিতা নয়।

সোমবার, ২৩ নভেম্বর, বুখারি শরিফের দরসে মাদরাসাশিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে নোমানীর বক্তব্যের পর ভুল বোঝাবুঝি তৈরি হয় বলে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান। নোমানী বলেন, অর্জিত দ্বীনি ইলম শিক্ষাদান, ইমামতি ও অন্যান্য খেদমতে কাজে লাগানো উচিত এবং বৃদ্ধ মা-বাবার সেবাও এক ধরনের জিহাদ।

নোমানীর ভাষ্য অনুযায়ী, গত দেড় মাসে সাদপন্থি ৫০ জনের বেশি সাথী নিয়ে একটি জামাত দেওবন্দে এসে শিক্ষার্থীদের প্রভাবিত করার চেষ্টা করেছে। তিনি বলেন, ৪ অক্টোবর ২০২৬ ভোপালের একটি বক্তব্যের পরও উদ্বেগ বেড়েছে। পূর্ণাঙ্গ বক্তব্য পর্যালোচনার ভিত্তিতেই অবস্থান নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ঘটনা ও নথি সাত থেকে আট খণ্ডে সংরক্ষণ করা হয়েছে বলে জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।